Home Uncategorized বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, গঙ্গাসাগরে ব্লক প্রশাসনের পক্ষ থেকে...

বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, গঙ্গাসাগরে ব্লক প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং

0

সৌরভ নস্কর, গঙ্গাসাগর: আবারো বঙ্গে নিম্নচাপে জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া এবং জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার খবর শুনে গভীর সমুদ্র থেকে বন্দরের দিকে একে একে ফিরে আসছে মৎস্যজীবীরা। গত কয়েকদিন ধরে সুন্দরবনের গঙ্গাসাগর, পাথরপ্রতিমা, নামখানা, কাকদ্বীপ সহ একাধিক জায়গায় চলছে বৃষ্টি। বুধবার সকাল থেকে বৃষ্টির দেখা না মিললেও কালো মেঘে ঢেকে রয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। কয়েকদিন টানা বৃষ্টির ফলে সুন্দরবনের একাধিক জায়গায় নদী বাঁধ দুর্বল হয়ে রয়েছে, জলোচ্ছ্বাস হলে নদী বাঁধ ভাঙা এবং বাঁধ উপচে জল ঢুকতে পারে এলাকায়, প্রশাসনের তরফ থেকে নজর রাখা হয়েছে দুর্বল নদী বাঁধ গুলির ওপর। বিচ্ছিন্ন দ্বীপ ঘোড়ামারা সেখানে পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে দুর্বল এবং মাটির বাড়ি থেকে বেশ কয়েকজন মানুষকে সরিয়ে নিয়েছে রাখা হয়েছে ফ্লাট সেন্টারে। দমকা হাওয়া না থাকায় সুন্দরবনের ফেরি সার্ভিস এবং গঙ্গাসাগরের কচুবেড়িয়া ভেসেল ঘাট থেকে চালু রাখা হয়েছে ভেসেল পরিষেবা। সুন্দরবনের একাধিক জায়গায় প্রশাসনের তরফ থেকে চলছে মাইকিং প্রচার। গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রম এর সামনে সমুদ্র সৈকতে সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে সিভিল ডিফেন্সের কর্মীরা মাইকিং করছে। মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে ফিরে আসার কথা বলা হচ্ছে এবং পুণ্যার্থীদের সমুদ্রের নামার উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। দুর্যোগ মোকাবেলায় সমস্ত ধরনের প্রস্তুত রয়েছে প্রশাসন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version