Home Uncategorized পুরসভা ও বনবিভাগ-এর উদ্যোগে ‘অরণ্য সপ্তাহ’ কর্মসূচি চলছে হাওড়াতেও

পুরসভা ও বনবিভাগ-এর উদ্যোগে ‘অরণ্য সপ্তাহ’ কর্মসূচি চলছে হাওড়াতেও

0

সুমন আদক, হাওড়া: ‘অরণ্য সপ্তাহ ( ১৪-২০ জুলাই )’ পালন কর্মসূচি নেওয়া হয়েছে হাওড়াতেও। এই উপলক্ষে বুধবার সকালে হাওড়া বনবিভাগ ও পুরসভার যৌথ উদ্যোগে এক প্রভাতফেরি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের প্রভাতফেরির সূচনা হয় পুরসভা চত্বর থেকে। পুর কমিশনার তেজস্বী রানা-এর নেতৃত্বে এতে অংশ নেয় পুরসভার স্কুলের ১৭০ জন ছাত্রছাত্রী। এদিনের প্রভাতফেরির সমাপ্তি হয় রামকৃষ্ণপুর ঘাটে। এরপর হাওড়া বনবিভাগ-এর উদ্যোগে গাছের চারা প্রদান করা হয় ছাত্র-ছাত্রীদের হাতে। শেষে হাওড়ার ফোরশোর রোডের শ্রীপূর্ণা পার্কে এক বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়। এতে অংশ নেন পুর সচিব অনুপম চক্রবর্তী, রেঞ্জ অফিসার হুমায়ুন কবির সহ অন্যান্য আধিকারিকরা। উল্লেখ্য, এই কর্মসূচি উপলক্ষে হাওড়া পুরসভা পরিচালিত স্কুলগুলিতে মঙ্গলবার এক বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করা হয়। এতে অংশ নিয়েছিল ১৭৩ জন স্কুল পড়ুয়া।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version