Home Uncategorized SIR ইস্যুতে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগে রামপুরহাটে সিপিআইএমের জনসমাবেশ

SIR ইস্যুতে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগে রামপুরহাটে সিপিআইএমের জনসমাবেশ

0

রুমা খাতুন, রামপুরহাট : SIR-এর নামে প্রকৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্তের অভিযোগ তুলে বীরভূমের রামপুরহাটে বিশাল জনসমাবেশ করল সিপিআইএম। রবিবার বিকেলে রামপুরহাট কলেজ ময়দানে অনুষ্ঠিত এই সমাবেশে কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

জনসমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি। একই মঞ্চে উপস্থিত ছিলেন বীরভূমের প্রাক্তন সাংসদ ডা. রামচন্দ্র ডোম। বক্তৃতায় নেতৃবৃন্দ অভিযোগ করেন, SIR প্রক্রিয়ার আড়ালে প্রকৃত ভোটারদের নাম ছেঁটে ফেলার চেষ্টা চলছে, যা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক।

সমাবেশে উপস্থিত বিপুল জনসমাগম থেকেই স্পষ্ট, আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচন মোটেই সহজ হবে না—এমন বার্তাই দিতে চাইল সিপিআইএম নেতৃত্ব। জনসমাবেশ থেকে ভোটারদের অধিকার রক্ষায় আন্দোলন আরও জোরদার করার ডাক দেওয়া হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version