Home General পাঁচ মাসেই মুখ থুবড়ালোনবনির্মিত কজওয়ে

পাঁচ মাসেই মুখ থুবড়ালোনবনির্মিত কজওয়ে

0

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি : কাজ শেষ হওয়ার পাঁচ মাসের আগেই ভেঙে পড়ল ৯৭৯১১৯০ টাকা ব্যয়ে খয়রাশোল ব্লকের বাবুইজোড় গ্ৰামপঞ্চায়েতের গহড়াকুড়ি এলাকার নবনির্মিত কজওয়ে । এই কজওয়ের বেশ কিছু অংশ বসে গিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে । কাজ শেষ হয়েছিল ২০২৬ সালের ২৩ মার্চ । নির্মানকারী সংস্থা জর্নাদন কনস্ট্রাকশন । আলুকুড়ি, গহড়াকুড়ি,বাতাসপুর, মুসলিয়া,পলাসবুনি সহ ৫-৬টি গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াতের ভরসা এই কজওয়ে । কজওয়ে ভেঙ্গে পড়ায় এলাকার স্কুল কলেজের পড়ুয়া সহ রোগীরা চরম দুর্ভোগে পড়েছে । স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কারণেই সামান্য জলের স্রোতে ভেঙে পড়েছে । স্থানীয় কিছু যুবক সঙ্গীদের নিয়ে মাটি পাথর ফেলে আপাতত সাইকেল মোটরসাইকেল চলাচলের ব্যবস্থা করার চেষ্টা করছে । খয়রাশোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমেন্দু গঙ্গোপাধ্যায় বলেন, “এই কাজের সঙ্গে ব্লকের কোনো সম্পর্ক নেই । এই কাজটা এসআরডিএ (পঞ্চায়েত ও গ্ৰামোন্নয়ন দপ্তর) অধীনে হয়েছে । জেলা বলতে পারবে ।” দুবরাজপুর বিধানসভাকেন্দ্রের বিধায়ক অনুপকুমার সাহা বলেন, “প্রশাসনিকভাবে তদন্ত করার দাবি জানাবো । সেইসঙ্গে দ্রুত রাস্তা মেরামত করে ব্রীজ তৈরী করার জন্য প্রশাসনকে বলবো ।”

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version