সুমন আদক, হাওড়া: কদমতলা, সহযাত্রীর পুজো মণ্ডপে এবার কেদারনাথ মন্দিরের থিম। বৃহস্পতিবার ওই মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন হাওড়ার পুলিশ কমিশনার। হাওড়ার পুলিশ কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদী, ব্যাঁটরা থানার আইসি অভিষেক বিশ্বাস-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এদিন সহযাত্রীর পুজো মণ্ডপ পরিদর্শন করেন। এদিন তাঁরা মণ্ডপের থিম ও প্রস্তুতি খতিয়ে দেখেন। দুর্গাপুজোকে কেন্দ্র করে নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থাপনা খতিয়ে দেখাও এই পরিদর্শনের অন্যতম উদ্দেশ্য ছিল।
