Home Uncategorized পথ নিরাপত্তা নিয়ে সোনারপুর ট্রাফিক পুলিশ এবং নাগরিক সেবা সংঘের উদ্যোগে অভিনব...

পথ নিরাপত্তা নিয়ে সোনারপুর ট্রাফিক পুলিশ এবং নাগরিক সেবা সংঘের উদ্যোগে অভিনব কর্মসূচি

0

সুব্রত মণ্ডল, সোনারপুর: পশ্চিমবঙ্গ সরকারের পথ নিরাপত্তা বিষয়ক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে গত বৃহস্পতিবার বারুইপুর জেলা পুলিশের সোনারপুর ট্রাফিক বিভাগ এবং নাগরিক সেবা সঙ্গের যৌথ উদ্যোগে একটি বিশেষ পথ নিরাপত্তা সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির মূল উদ্দেশ্য পথ চলতি সাধারণ মানুষ এবং সকল গাড়িচালকদের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। আমরা প্রত্যেক গাড়ি চালকদের কাছে আবেদন করছি, গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখুন। মনে রাখবেন, পথ দুর্ঘটনায় অধিকাংশ মৃত্যুর কারণে অতিরিক্ত গতি। একই সাথে মদ্যপান করে গাড়ি চালানো থেকে বিরত থাকুন। আপনার একটি ভুল সিদ্ধান্তের কারণে আপনার নিজের এবং সাধারণ মানুষের মূল্যবান প্রাণহানি ঘটতে পারে। এই বিষয়ে সরকারের কঠোর আইন রয়েছে। আজকের এই কর্মসূচির বিশেষ আকর্ষণ ছিল, অভিনব সচেতনতামূলক প্রয়াস। হেলমেটহিন মোটরসাইকেল চালকদের আমরা গোলাপ ফুল ও চকলেট দিয়ে সম্মান জানানোর পাশাপাশি সচেতন করার চেষ্টা করেছি। নাগরিক সেবা সংঘের পক্ষ থেকে সকলকে বার্তা দেওয়া হয়েছে যে, ট্রাফিক আইন মেনে চলার সুষ্ঠুভাবে গাড়ি চালানোর এবং পথ চলতি সকল মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সাহায্য করার। নিজের সুরক্ষিত থাকার, অন্যকেও সুরক্ষিত রাখার। সাধারণ পথ চলতি মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version