অভীক মিত্র, খয়রাশোল : খয়রাশোল ব্লকে নিউরোটক্সিক সাপে কামড়ানো আশঙ্কাজনক ৯ বছরের এক শিশুকে বাঁচালো ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। ২ সেপ্টেম্বর নিউরোটক্সিক সাপ কালাচের কামড়ে আশঙ্কাজনক ৯ বছরের এক শিশুকে নিয়ে আসা হয় নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। বিষের তীব্রতায় শিশুর জীবন বিপন্ন ঠিক সেই মুহূর্তে ত্রাতা হয়ে ওঠে অন ডিউটি চিকিৎসক সাইফুদ্দিন শেখ এবং হাসপাতালের নার্সিং স্টাফরা। তাদের চিকিৎসায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসে শিশুটি। কালাচ অত্যন্ত বিষধর যাকে নিউরোটক্সিক সাপ বলা হয়। নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা অত্যন্ত প্রশংসনীয়।
