Home Uncategorized জাতীয়স্তরে জিতে থাইল্যান্ডের মাটিতে খেলার ছাড়পত্র পেলো পঞ্চাশোর্ধ গৃহবধূরা

জাতীয়স্তরে জিতে থাইল্যান্ডের মাটিতে খেলার ছাড়পত্র পেলো পঞ্চাশোর্ধ গৃহবধূরা

0

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি : “বয়স কেবল সংখ্যামাত্র” – এই আপ্ত বাক্যটি ফের একবার সত্য প্রমাণিত হল । বয়স যখন ৫০ পেরোয় তখন নাকি আর পাওয়ার কিছুই থাকে না এমনটাই ধারণা বড় অংশের মানুষের কিন্তু ষাটেও যে সময়ের চাকা নতুন করে গড়াতে পারে তা প্রমাণ করে দিলো শান্তিনিকেতনের ষাটোর্ধ তিন মহিলা । এদের বয়স ৬০ পেরোলেও যোগের জগতে তাঁদের কর্মকাণ্ড প্রেরণা জোগাচ্ছে কিশোর কিশোরীদের । শান্তিনিকেতন এলাকার গুরুপল্লীর বাসিন্দা তিন প্রৌঢ়া জাতীয় যোগাসন প্রতিযোগিতার মঞ্চে সিলভার এবং ব্রোঞ্জ মেডেল এনে গর্বিত করলো বীরভূম জেলার মানুষকে সাথেই থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা এশিয়া প্যাসিফিক কাপে খেলতে যাওয়ার ছাড়পত্র আদায় করে নিলেন । গুরুপল্লী এলাকার এই তিন মহিলা – সবিতা মণ্ডল (৫৭),দ্বিতীয় মধুমিতা সরকার (৫৭) এবং সুমিতা চ্যাটার্জি (৬৪) তৃতীয় স্থান অধিকার করে ফিরেছে । ১১ জুলাই দীঘায় আয়োজিত এই প্রতিযোগীতায় নিজেদের যোগ্যতা অর্জন করার পর তাঁদের লক্ষ্য আগামীবছর থাইল্যান্ডের মঞ্চ থেকে সোনা জিতে বিদেশের মাটিতে ভারতের পতাকা উত্তোলন করার । বিগত দুইবছর ধরে গুরুপল্লীতে পারমিতা দত্তরায়ের কাছে যোগাসনের প্রশিক্ষণ নিচ্ছে এই এলাকার প্রায় ২০জন গৃহবধূ যাদের মধ্যে তিনজন রাজ্যস্তরের প্রতিযোগীতায় খেলে জাতীয়স্তরে খেলার যোগ্যতা অর্জন করেছিল ।সবিতা মণ্ডল বলেন, “আমাদের যোগাসনের প্রশিক্ষক নিজেও গৃহবধূ । তিনি যোগাসন ছাড়াও আমাদের বিভিন্নভাবে অনুপ্রানিত করেন যাতে আমরা বয়সের কারণে লড়াই করা ছেড়ে না দিই । তিনি নিজেও দুই সন্তানের মা । তাঁর ছেলের বয়স যখন দুইমাস তখন থেকেই তিনি আমাদের যোগাসন শেখাতে শুরু করেছেন । তাঁর এই অদম্য লড়াইয়ের মানসিকতা আমাদের এগিয়ে যেতে সাহায্য করে ।” এদের সাথেই শান্তিনিকেতন এলাকার ১২বছরের কিশোর বিহান মুখোপাধ্যায় জাতীয় যোগাসন মঞ্চে অংশগ্রহন করে তৃতীয় স্থান অধিকার করেছে । বিশেষভাবে সক্ষম গ্রুপে সম্যক ঘোষ দ্বিতীয় এবং দৃশান মাহাতো তৃতীয় স্থান অধিকার করে থাইল্যান্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে । যোগাসনের প্রশিক্ষক পারমিতা দত্তরায় বলেন, “আমার মোট বারোজন ছাত্র ছাত্রী জাতীয়স্তরের যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল । তাদের মধ্যে ৬ জন থাইল্যান্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে । সদ্য সমাপ্ত জাতীয় প্রতিযোগীতাটি আয়োজন করা হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলার দীঘাশ্রী অডিটোরিয়ামে ।”

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version