Home Uncategorized চায়ের দোকানে ঠাট্টা-তামাশা থেকে হাতাহাতি, বালা দিয়ে আঘাতে নাক ফাটল ব্যক্তির।ডোমজুরের বেগড়িতে...

চায়ের দোকানে ঠাট্টা-তামাশা থেকে হাতাহাতি, বালা দিয়ে আঘাতে নাক ফাটল ব্যক্তির।ডোমজুরের বেগড়িতে ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক, থানায় অভিযোগ

0

নিজস্ব প্রতিনিধি : চায়ের দোকানে বসে ঠাট্টা-তামাশা করতে করতে আচমকাই বচসা, আর সেই বচসা গড়াল হাতাহাতিতে। অভিযোগ, হাতের বালা খুলে আঘাত করায় নাক ফেটে রক্তাক্ত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার ঘটনাটি ঘটে হাওড়ার ডোমজুড়ের বেগড়ি এলাকায়। বেগড়ি হাইস্কুলের উল্টোদিকে একটি চায়ের দোকানে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে ওই দোকানে কয়েকজন একসঙ্গে চা খাচ্ছিলেন। কথাবার্তা ও মজার ছলে আচমকাই উত্তেজনা ছড়ায়। অভিযোগ, সেই সময় শিবশঙ্কর ওরফে শিবু নামে এক ব্যক্তি হাতের বালা খুলে কেষ্ট নস্কর নামে আর এক ব্যক্তির নাকে সজোরে আঘাত করেন। আঘাতে নাক ফেটে রক্তপাত শুরু হয়। আহত কেষ্ট নস্করকে প্রথমে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দু’জনেই এলাকায় ‘বিজেপি’ কর্মী হিসেবে পরিচিত বলে দাবি স্থানীয়দের। আহতের মেয়ে ডোমজুড় থানায় অভিযুক্ত শিবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, শিবু আগে তৃণমূলের কর্মী ছিলেন, তবে ৪ তারিখের পর থেকে বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করছেন। তাঁর বাবার বিজেপি করার কারণেই অভিযুক্তের আক্রোশ ছিল বলেও দাবি আহতের মেয়ের। যদিও অভিযুক্ত শিবুর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্তমানে তিনি এলাকার বাইরে রয়েছেন। পাশাপাশি, তাঁকেও মারধর করা হয়েছে বলে পাল্টা দাবি করেন তিনি। ঘটনার অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version