Home Uncategorized চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর বিশেষ আকর্ষণ  অযোধ্যা নগরীর আদলে মণ্ডপ

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর বিশেষ আকর্ষণ  অযোধ্যা নগরীর আদলে মণ্ডপ

0

মলয়  সুর, চন্দননগর : হাতে আর মাত্র কয়েকদিন বাকী। তারপরেই চন্দননগর মেতে উঠবে তাঁদের শ্রেষ্ঠ উৎসব জগদ্ধাত্রী পুজোতে। আর প্রতিটি মণ্ডপের বৈচিত্র্য, চোখ ধাঁধানো আলোর রোশনাই ইতিমধ্যেই সেজে উঠছে গোটা চন্দননগর শহর। পিছিয়ে নেই ভদ্রেশ্বর ও মানকুণ্ডু। এবার চন্দননগরে পুজোর অন্যতম আকর্ষণ হতে চলেছে অযোধ্যা নগরী। জিটি রোড থেকে স্বপ্না সিনেমার দিকে কিছুটা  এগোলেই সার্কাস মাঠ বারোয়ারী।  আর এবার চন্দননগরের অন্যতম আকর্ষণ হিসাবে সেজে উঠছে ‘অযোধ্যা রামনগরী’। পুজো কমিটির সহ-সম্পাদক অনিল দে বলেন, অনেক বয়স্ক মানুষ আছেন, যাঁরা ইচ্ছা থাকলেও অযোধ্যায় গিয়ে এই ধরনের মন্দির দেখতে পারেন না।  তাঁদের দেখার একটা সুযোগ করে দিচ্ছি আমরা। মণ্ডপের প্রবেশের মুখেই  প্রায় ৩৫ ফুটের ফাইবার তৈরি রামের মূর্তি ধনুক নিয়ে রয়েছেন। সন্ধ্যায় জীবন্ত লক্ষ্মণ, সীতা, হনুমান সেজে থাকবে। এছাড়া মণ্ডপের দুদিকে সাদা পেঁজা তুলোর মতো মেঘের আড়ালে জীবন্ত পরীদের দেখা যাবে। এই মণ্ডপটি বিখ্যাত মণ্ডপ শিল্পী গৌরাঙ্গ কুইলার চিন্তা ভাবনায় এক অনবদ্য রূপ দেখা যাবে।   এবার ৫৬ তম বর্ষ পদার্পণ করছে। একমাস ধরে মণ্ডপটি তৈরি হচ্ছে।
মণ্ডপের ভিতর ও কারুকার্য থাকছে।  পাশাপাশি  আলোকথজ্জার সামঞ্জস্য ফুটিয়ে তোলা হচ্ছে।  তৈরি হচ্ছে, এখন জোরকদমে চলছে প্রস্তুতি। মণ্ডপের পাশাপাশি প্রতিমাতেও থাকছে বৈচিত্র্য, দর্শকদের মন ভরাতে আকর্ষণীয় প্যান্ডেলে সেজে উঠছে। এছাড়া, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ১৩ নভেম্বর এই পুজোমণ্ডপটি উদ্বোধন করতে আসছেন। অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠার পর দেশজুড়ে রামকে ঘিরে যে নতুন উন্মাদনা তৈরি হয়েছে তার ছাপ পড়ছে উৎসবের মণ্ডপেও। আর  সেইসঙ্গে রাজনৈতিক ইস্যুকেও সামনে আনছেন কেউ কেউ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version