Home Uncategorized ক্যানিং ট্রেনে কেপমার,কান্নায় ভেঙে পড়লেন মহিলা

ক্যানিং ট্রেনে কেপমার,কান্নায় ভেঙে পড়লেন মহিলা

0
Oplus_0

ট্রেনের মধ্যে মহিলার ব্যাগ থেকে কেপমার হল সোনার গহণা ও টাকা। কান্নায় ভেঙে পড়লেন মহিলা।বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং ষ্টেশনে। ঘটনার বিষয়ে রেল পুলিশে  অভিযোগ জানিয়েছেন ওই মহিলা। তদন্ত শুরু করেছে রেলপুলিশ। 

জানা গিয়েছে, বুধবার সকালে ঘুটিয়ারীশরীফ ষ্টেশন থেকে ট্রেনে চেপে ক্যানিংয়ে রওনা দিয়েছিলেন সুপ্রিয়া মিস্ত্রী নামে ওই মহিলা। কোলে ছিল শিশু সন্তান।পৌনে বারোটা নাগাদ ক্যানিং ষ্টেশনে নেমে দেখতে পায় তার ব্যাগের চেন খোলা। ব্যাগের মধ্যে সোনা ও রুপোর দুটি আংটি ছিল। ছিল নগদ ৫০০ টাকাও খুচরো পয়সা।সমস্তটাই খোয়া যায়। ষ্টেশনে কান্নায় ভেঙে পড়েন ওই মহিলা। ঘটনার বিষয়ে রেল পুলিশে অভিযোগ জানিয়েছেন। তদন্ত শুরু করেছে রেলপুলিশ। উল্লেখ্য, প্রায় প্রতিদিনই শিয়ালদহ শাখার ক্যানিং থেকে চম্পাহাটী পর্যন্ত চুরি ছিনতাই বেড়ে গিয়েছে।অতিষ্ট সাধারণ রেলযাত্রীরা।রেলযাত্রীদের দাবী, লোকাল ট্রেনে পুলিশের নজরদারী বাড়ানো প্রয়োজন। নজরদারী বাড়লে এমন ঘটনা কমবে। 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version