Home Uncategorized কুলপি হাসপাতালে রক্তদান শিবির, পালিত টিবি মুক্ত ভারত দিবস

কুলপি হাসপাতালে রক্তদান শিবির, পালিত টিবি মুক্ত ভারত দিবস

0

উত্তম কর্মকার, কুলপি: আয়ুষ্মান ভারত কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যজুড়ে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে নানা কর্মসূচি পালিত হচ্ছে। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার কুলপি ব্লক ও কুলপি হাসপাতালে আয়োজিত হল রক্তদান শিবির ও টিবি মুক্ত ভারত দিবস।
এদিনের রক্তদান শিবিরে হাসপাতালের কর্মী, স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন স্তরের সমাজসেবী ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। প্রায় ৫৫ জন রক্তদাতা এদিন স্বেচ্ছায় রক্তদান করেন।
পাশাপাশি টিবি মুক্ত ভারত গড়ার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। কুলপি হাসপাতালের পক্ষ থেকে প্রায় ২৫ জন টিবি আক্রান্ত রোগীর ছয় মাসের খাদ্য সহায়তার দায়িত্ব নেওয়া হয়। তাঁদের হাতে খাদ্যসামগ্রী হিসেবে তেল, ডাল, ময়দা, দুধ, ডিম, বিস্কুট-সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। প্রতিটি রোগীর জন্য প্রায় এক হাজার টাকা মূল্যের খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে বলে জানা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলপির জয়েন্ট বিডিও, স্বাস্থ্য দপ্তরের আধিকারিকবৃন্দ, কুলপি হাসপাতালের বিএমওএইচ, স্বাস্থ্যকর্মী নাজিম পিয়াদা, বনতোষ হালদার-সহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীরা।
রক্তদান শিবিরের পাশাপাশি টিবি রোগীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে মানবিক ও সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ নজির হিসেবে দেখছেন আয়োজকরা। তাঁদের লক্ষ্য, চিকিৎসার পাশাপাশি পুষ্টিকর খাদ্য সহায়তার মাধ্যমে টিবি আক্রান্ত রোগীদের দ্রুত সুস্থতার পথে এগিয়ে দেওয়া এবং সমাজকে টিবি মুক্ত করার বার্তা ছড়িয়ে দেওয়া।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version