Home Uncategorized কাটোয়া থানায় পুলিশের জনসহায়তা শিবির

কাটোয়া থানায় পুলিশের জনসহায়তা শিবির

0

নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান: বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার উদ্যোগে জনসচেতনতা ও সহায়তা শিবির অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ। এই শিবিরে সাইবার প্রতারণার শিকার এমন কয়েকজন ব্যক্তিও উপস্থিত ছিলেন। যাঁরা সাইবার জালিয়াতির কারণে তাঁদের খোয়া যাওয়া বিপুল অঙ্কের টাকা পুলিশের সহায়তায় ফিরে পেয়েছেন। কাটোয়ার নওদাপাড়া আপার প্রাইমারি স্কুলের শিক্ষক সুভাশিস রায়ও তাঁর বিপুল অঙ্কের টাকা ফিরে পান। উপকৃত সকলেই এদিন পুলিশি সহায়তার ভূয়সী প্রশংসা করেছেন। 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version