Home Uncategorized কলকাতার চোরবাগান দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু, মুজফ্ফরপুরের পরিবারের জন্য ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ...

কলকাতার চোরবাগান দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু, মুজফ্ফরপুরের পরিবারের জন্য ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাঠালেন মুখ্যমন্ত্রী

0

সুমন আদক, হাওড়া: কলকাতার চোরবাগানের মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের বাবা ও ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ বিহারের মুজফ্ফরপুরের একটি পরিবার। এবার সেই পরিবারের পাশে দাঁড়িয়ে মোট ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাঠালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃত অভিষেক শ্রীবাস্তব ও তাঁর ছেলে আয়ান্স কুমার শ্রীবাস্তবের পরিবারের জন্য ২৫ লক্ষ টাকা করে দুটি ক্ষতিপূরণের চেক পাঠানো হয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে। সেই ক্ষতিপূরণ চেক পরিবারের হাতে তুলে দেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রাই। চোরবাগানের ওই দুর্ঘটনায় মোট ১৯ জনের মৃত্যু হয়েছিল। তাঁদের মধ্যে পশ্চিমবঙ্গের ১৭ জনের শোকসন্তপ্ত পরিবারের হাতে মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে ক্ষতিপূরণ তুলে দিয়েছিলেন। দুর্ঘটনায় প্রাণ হারানো বাকি দু’জন ছিলেন বিহারের মুজফ্ফরপুরের একই পরিবারের বাবা ও ছেলে। তাঁদের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তার ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি। একই পরিবারের দুই সদস্যকে হারানোর বেদনা অপূরণীয়। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে মানবিক সহায়তার পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version