Home Uncategorized আমতায় বিশ্ব ও,আর,এস দিবস উদযাপন

আমতায় বিশ্ব ও,আর,এস দিবস উদযাপন

0

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব ও,আর,এস দিবস উদযাপন হলো ২৯ জুলাই ২০২৬ বুধবার হাওড়ার অগ্রগতি ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সস – নার্সিং এডুকেশন অঙ্গনে, রসপুর,আমতা,হাওড়া। অনুষ্ঠানে ও,আর,এস আবিষ্কারক ডাঃ দিলীপ মহলানবিশ কে শ্রদ্ধা জানিয়ে উপস্থিত আমতা গ্রামীন হাসপাতালের সমষ্টি স্বাস্থ্য আধিকারিক এর নেতৃত্বে মেডিকেল টিম এবং স্থানীয় সমাজসেবী গৌতম দলুই, মানব খামরুই সহ অন্যান্য বিশিষ্ট জনদের সম্মান জানিয়ে ডায়ারিয়া প্রতিরোধে জনসচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। নার্সিং ট্রেনিং কলেজ এর ছাত্রীরা বিশিষ্ট অতিথি এবং স্বাস্হ্য শিবিরে উপস্থিত গ্রামবাসীদের সামনে নাটিকা এবং সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করেন।

আমতা গ্রামীন হাসপাতালের সমষ্টি স্বাস্থ্য আধিকারিক ডা: অমরেশ সরদার এর নেতৃত্বে মেডিকেল টিম স্থানীয় রসপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মী এবং আশা কর্মীরা মিলিতভাবে স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করে চিকিৎসা পরিষেবা প্রদান করেন। এবং রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।

নার্সিং ট্রেনিং কলেজে ছাত্রীরা উপস্থিত সকলের সামনে ‘আদর্শ হাত ধোওয়া’ এবং ডায়ারিয়া প্রতিরোধে ও,আর,এস প্রস্তুত প্রণালী সহ তারা ডেমোনস্ট্রেশন দেন।

অনুষ্ঠানে সংস্থার সম্পাদক অতনু মণ্ডল সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য গ্রামীন জনসাধারণকে ডায়ারিয়া প্রতিরোধে মানুষজন যাতে নিজেরাই অল্প খরচে ওআরএস প্রস্তুত করতে পারে সে বিষয়ে সচেতন করা এবং স্বাস্থ্যবিধি মানুষজন যাতে মেনে চলেন সে বিষয়ে অবগত করা। বিনামূল্যে স্বাস্থ্য শিবির ও ডায়ারিয়া প্রতিরোধ অনুষ্ঠানে রসপুর, কলিকাতা,কেঙোপাড়া, সোমেশ্বর,কুমারিয়া hu সন্তোষনগর, মান্দারিয়া, তালশহরা, ভোজন, মৈনান, ধাইপুর গ্রামের ১২০ জন তারা তাদের স্বাস্হ্য পরীক্ষা করান এবং বিনামূল্যে ওষুধ সংগ্রহ করেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version