সুব্রত মন্ডল, হুগলি: রবিবার বিকেলে তিনি বলাগড় থানায় পৌঁছে প্রথমেই জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর থানায় উপস্থিত উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন।
এই বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসপি (ক্রাইম) অভিজিৎ সিনহা মহাপাত্র, সিআই মগরা রাজকিরণ মুখার্জী এবং বলাগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমদেব পাত্র।

দীর্ঘক্ষণ বৈঠকের পর বাইরে এসে নতুন পুলিশ সুপার জানান—
আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও মজবুত করতে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, প্রতিটি থানার কার্যক্রম পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।