Home Uncategorized হাওড়া সদর জেলাতেও কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়েছে

হাওড়া সদর জেলাতেও কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়েছে

0

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা ভোটের আগে হাওড়া সদরেও বিভিন্ন থানা এলাকায় রুট মার্চ শুরু করল কেন্দ্রীয় বাহিনী। হাওড়া গ্রামীণের জগৎবল্লভপুর থানার পর হাওড়া জেলা সদরে বালি, নিশ্চিন্দা সহ বিভিন্ন থানা এলাকায় শুরু হয়েছে রুট মার্চ। হাওড়ার নিশ্চিন্দা থানার অন্তর্গত ডোমজুড় বিধানসভা কেন্দ্রের লিলুয়া জয়পুরে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করে। পাশাপাশি, হাওড়ার বালি থানার অন্তর্গত বালি বিধানসভা কেন্দ্রের পাঠকপাড়ায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করেছে বলে জানা গেছে। ভোটের আগে স্পর্শকাতর এলাকায় মানুষের ভয়-ভীতি দূর করতে, ভোটারদের আস্থা অর্জন করতে এবং অপরাধী দমনে ওই ‘এরিয়া ডমিনেশন’ বা রুট মার্চ করা হচ্ছে। জানা গেছে, প্রতিদিন দু’বেলা বিভিন্ন এলাকায় রুট মার্চ করছে কেন্দ্রীয় বাহিনী। বিধানসভা ভোটের আগে ‘এরিয়া ডমিনেশনে’র জন্যই এই কোম্পানি পাঠানো হয়েছে। এই ফোর্স প্রতিটি বুথ এলাকায় রুট মার্চের পাশাপাশি ভোটারদের সঙ্গেও কথাবার্তা বলছেন। নির্বিঘ্নে নিরাপত্তায় ভোটের ব্যাপারে সাধারণ মানুষকে আশ্বস্ত করছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version