নিজস্ব প্রতিনিধি,সিউড়ি : আগামী চার সপ্তাহের মধ্যে গনতান্ত্রিক পদ্ধতিতে চন্দ্রপুর থানার লাউজোড় সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন করাতে হবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । বিজেপির রাজ্য সহসভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “লাউজোড় সমবায় সমিতির নির্বাচন রাজ্য পুলিশের সংখ্যা কম দেখিয়ে বারবার নির্বাচন করতে দিচ্ছিল না রাজ্য সরকার । সম্প্রতি একটা কমিটি গঠন করা হয় সমবায় সমিতি চালানো । সেই বিষয়টিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় লাউজোড় গ্রামের যুবক চিন্ময় মালী । আগামী চার সপ্তাহের মধ্যে গনতান্ত্রিক পদ্ধতিতে লাউজোড় সমবায় সমিতির নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানোর কথা বলে কলকাতা হাইকোর্ট । তখন রাজ্যের আইনজীবী এই নির্বাচন রাজ্য পুলিশ করতে পারবে বলে জানিয়েছে । কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে হবে এই নির্বাচন । আশা করছি নির্বাচনে লাউজোড়ের মানুষ সঠিক পদক্ষেপ নেবে ।”
