Home Uncategorized মোহনবাগান দিবস পালিত হাওড়াতেও

মোহনবাগান দিবস পালিত হাওড়াতেও

0

সুমন আদক, হাওড়া: ১৯১১ সালে ব্রিটিশ দল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে মোহনবাগানের খালি পায়ে আইএফএ শিল্ড জয়ের গৌরবকে স্মরণ করে প্রতি বছরই ২৯ জুলাই দিনটি মোহনবাগান দিবস হিসেবে পালিত হয়। এই বিশেষ দিনটি এবারেও সাড়ম্বরে পালিত হয় হাওড়াতেও। এই উপলক্ষে বুধবার হাওড়ার ‘ডুমুরজলা মোহনবাগান ফ্যানস অ্যাসোসিয়েশন’ এর পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ সুজয় কুন্ডু, অন্যতম উপদেষ্টা ডা: সুজয় চক্রবর্ত্তী সহ অন্যান্য সদস্যবৃন্দ। প্রাক্তন মোহনবাগান রত্ন প্রয়াত টুটু বসুর স্মরণে এদিন এক মিনিটের নীরবতা পালন করা হয়। মোহনবাগানের অমর একাদশের ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। উপস্থিত সকলেই এই বিশেষ দিনটির তাৎপর্য তুলে ধরেন। এদিন অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে স্থানীয় দুটি জুনিয়র ফুটবল কোচিং সেন্টারকে ফুটবল প্রদান করা হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version