সুমন আদক, হাওড়া: বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থে হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকটি এলাকায় নতুন স্ট্রিট লাইট এবং রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন হলো। সোমবার এক অনুষ্ঠানে এর উদ্বোধন করেন শিবপুরের বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। তিনি বলেন, শিবপুর বিধানসভার এলাকার ৯, ৪৭ এবং ৪৮ নম্বর ওয়ার্ডের অনেকগুলি রাস্তা এবং স্ট্রিট লাইট উদ্বোধন করা হয়। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে ৯নং ওয়ার্ডের ভারতমাতা গলি এলাকায় ২০টিরও অধিক স্ট্রিট লাইট, ৪৮নং ওয়ার্ডের হাটপুকুর এলাকায় ৩০টিরও অধিক স্ট্রিট লাইট এবং ৪৭নং ওয়ার্ডের সাতাশি কাঠালতলা এলাকায় রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন হয়। এছাড়াও ৪৮নং ওয়ার্ডের মুচিপাড়া এলাকায় কেএমডিএ এর সহযোগিতায় নির্মিত রাস্তার উদ্বোধন করা হয়। এছাড়াও মাননীয়া মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের অধীনে ৪৮নং ওয়ার্ডের মুচিপাড়া এলাকায় একটি হাই মাস্ট লাইটেরও উদ্বোধন করা হয়।
