Home Uncategorized ভোট পরবর্তী হিংসা রুখতে কঠোর প্রশাসন। সুন্দরবনে পুলিশ সুপারের বিশেষ বার্তা

ভোট পরবর্তী হিংসা রুখতে কঠোর প্রশাসন। সুন্দরবনে পুলিশ সুপারের বিশেষ বার্তা

0

সৌরভ নস্কর, কাকদ্বীপ: নির্বাচন মিটলেও অশান্তি বরদাস্ত করা হবে না— এই কড়া বার্তা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াল সুন্দরবন পুলিশ জেলা। বুধবার একটি বিশেষ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সাধারণ মানুষকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার বিশ্ব চাঁদ ঠাকুর। ​ভোট পরবর্তী কোনো ধরণের হিংসাত্মক ঘটনা বা বিশৃঙ্খলা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, তার জন্য সুন্দরবন জুড়ে কঠোর নজরদারি চালানো হচ্ছে। পুলিশ সুপার স্পষ্ট জানান, এলাকায় শান্তি বজায় রাখতে প্রশাসন বদ্ধপরিকর। এদিনের প্রেস কনফারেন্সে পুলিশ সুপারের পাশাপাশি উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ফোর্স কো-অর্ডিনেটর কমান্ডার হরি সিং এবং প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।
​পুলিশ ও সিআরপিএফ (CRPF) বাহিনী যৌথভাবে বিভিন্ন স্পর্শকাতর এলাকায় টহল দিচ্ছে। কোনো প্ররোচনায় পা না দিতে এবং আইন নিজের হাতে তুলে না নিতে সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে।
​হিংসার খবর পাওয়া মাত্রই যাতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে, তার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। ​সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ সর্বদা সজাগ রয়েছে এবং যেকোনো অশান্তি সৃষ্টিকারীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version