Home Uncategorized ভয়াবহ পথ দুর্ঘটনা! ছাগলকে বাঁচাতে গিয়ে উল্টে গেল ব্যাটারি চালিত ভ্যান, গুরুতর...

ভয়াবহ পথ দুর্ঘটনা! ছাগলকে বাঁচাতে গিয়ে উল্টে গেল ব্যাটারি চালিত ভ্যান, গুরুতর জখম মাছ ব্যবসায়ী

0
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 29;

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং : শুক্রবার ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক মাছ ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি রামপুরহাট এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জখম ব্যক্তির নাম সিরাজ মোল্লা। পেশায় তিনি মাছ ব্যবসায়ী। এদিন সকালে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে তিনি বাজারের দিকে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকা রাস্তার মধ্যে একটি ছাগল চলে আসে। ছাগলটিকে বাঁচাতে গিয়ে সজোরে ব্রেক কষেন ভ্যান ওই মাছ ব্যবসায়ী। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে ব্যাটারি চালিত ভ্যানটি।

দুর্ঘটনায় গুরুতর জখম হন। তাঁর শরীরের গোপনাঙ্গে গুরুতর আঘাত লাগে। ঘটনার পর স্থানীয়রা দৌড়ে আসেন। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বর্তমানে সেখানে আশঙ্কাজনক অবস্থায় তাঁর চিকিৎসা চলছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version