Home Uncategorized বাংলা জানা বাংলায় পড়া মানুষই রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন : অমিত শাহ

বাংলা জানা বাংলায় পড়া মানুষই রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন : অমিত শাহ

0

অভীক মিত্র, খয়রাশোল : “বাংলা জানা বাংলায় পড়া মানুষই রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন” – খয়রাশোলে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । ১৩ এপ্রিল দুপুরে খয়রাশোল গোষ্ঠডাঙগাল মাঠে বিজয় সংকল্প যাত্রায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । দুপুর ১:০৫ থেকে ১:৪০ পর্যন্ত বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । অমিত শাহ বলেন, “তৃনমূলের তোলাবাজি সিন্ডিকেট থেকে রক্ষা পেতে চাইছে সাধারণ মানুষ । রাজ্যে ৪ মে বিজেপির সরকার গঠন হবে ।

সিউড়ি কেন্দ্রীয় কো-অপারেটিভ ব্যাংকে এক কোটি টাকার দুনীতি হয়েছে । বালি,কয়লা দুনীতি করেছে ।” তৃনমূলকে হুশিয়ারি দিয়ে বলেন, “গুন্ডা রাজ খতম করবো । যারা এখন বিজেপি কমীদের উপর অত্যাচার করছে ক্ষমতায় এসে তাদের শাস্তি দেবো এমনকি পাতালফুড়ে বের করেও শাস্তি দেবো। কেউ কেউ চারটে বিয়ে করছে । ক্ষমতায় এসে ইউসিসি চালু করবো । তখন সবাই একটাই বিয়ে করবে ।” বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, “দিদি ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে চাইছেন । এবার যতই ব্যান্ডেজ বাধুন কোনো সহানুভূতি পাবেন না । মানুষ বুঝে গিয়েছে মানুষ এবার বিজেপি সরকারকে ক্ষমতায় আনবে ।” বিজেপির ভবিষ্যতের মুখ্যমন্ত্রী প্রসঙ্গে শাহ বলেন, “বাংলা জানা বাংলায় পড়া মানুষই রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন ।” সভায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো । সভায় সাধু সন্তদের উপস্থিতি অন্যমাত্রা এনে দেয় ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version