Home Uncategorized পানীয় জলের ট্যাপ ফেটে জল অপচয় , ক্ষোভে ফুঁসছে সাউথ গড়িয়া গ্রামের...

পানীয় জলের ট্যাপ ফেটে জল অপচয় , ক্ষোভে ফুঁসছে সাউথ গড়িয়া গ্রামের বাসিন্দারা

0

পার্থ কুশারী , সাউথ গড়িয়া : দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর ব্লকে সাউথ গড়িয়া গ্রামে অমিয় বালা স্কুলের পার্শ্বস্থ এলাকায় বহুদিন ধরে দিবা – রাত্র PHE র পানীয় জলের ট্যাপ ফেটে জল অনবরত পড়ছে। দিনের পর দিন লক্ষ লক্ষ গ্যালন জল নষ্ট হলেও প্রশাসনের টনক নড়ছে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।এই পরিস্থিতিতে এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ , ট্যাপ ভাঙ্গা থাকায় পানীয় জল অপচয় হচ্ছে , যার ফলে এলাকার বহু পরিবার প্রয়োজনীয় জল পাচ্ছে না। দ্রুত মেরামতি দাবি জানাচ্ছেন এলাকার বাসিন্দারা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version