Home Uncategorized নতুন স্বপ্নের হাত ধরে চম্পাহাটিতে গণেশ আরাধনা , স্টেশন সংলগ্ন এলাকায় উৎসবে...

নতুন স্বপ্নের হাত ধরে চম্পাহাটিতে গণেশ আরাধনা , স্টেশন সংলগ্ন এলাকায় উৎসবে আমেজ

0

পার্থ কুশারী , চম্পাহাটি, দক্ষিণ চব্বিশ পরগনা : প্রতি বছরের মতো এবারও উৎসবে মরশুমে শুরুতেই চম্পাহাটি স্টেশন সংলগ্ন এলাকায় ভক্তি ও উদ্দীপনার ছবি। চম্পাহাটি নতুন স্বপ্নের উদ্যোগে চম্পাহাটি ১নং স্টেশন সংলগ্ন চত্বরে সাড়ম্বরে আয়োজিত হতে চলেছে গণেশ পূজো। এলাকাবাসীর দীর্ঘদিনের উৎসাহ এবং ক্লাবের সদস্য আলোক সরদার , নিবাস মণ্ডলের আন্তরিক সহযোগিতায় এই পুজো এবার এক অন্য মাত্রা পেয়েছে। স্টেশন সংলগ্ন এলাকাতে ইতিমধ্যেই সুন্দর আলো এবং মণ্ডপ সজ্জায় সাজিয়ে তোলা হয়েছে।উদ্যোক্তাদের মধ্যে বিকাশ দাস বলেন , কেবল ধর্মীয় আচার – অনুষ্ঠানই নয় , এই পুজোকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের পরিকল্পনাও রয়েছে তাদের। প্রতিমা দর্শন ও অঞ্জলি দেওয়ার জন্য স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে নিত্যযাত্রীদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সব মিলিয়ে নতুন স্বপ্ন – এর এই প্রয়াস চম্পাহাটি ১ নং স্টেশন সংলগ্ন এলাকায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version