Home Uncategorized দেবীপক্ষের সূচনায় রুদ্রনগরে সাড়ম্বরে উদযাপিত ‘আগমনী অনুষ্ঠান’

দেবীপক্ষের সূচনায় রুদ্রনগরে সাড়ম্বরে উদযাপিত ‘আগমনী অনুষ্ঠান’

0

সৌরভ নস্কর, গঙ্গাসাগর : ​দেবীপক্ষের পুণ্য তিথিতে সাগর ব্লকের রুদ্রনগরে আয়োজিত হলো এক মনোজ্ঞ ‘আগমনী অনুষ্ঠান’। সোমবার সন্ধ্যায় বর্ণাঢ্য এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে।শারদোৎসবের আবহকে স্বাগত জানাতে এবং এলাকার মানুষের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে দিতেই স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল। ​উক্ত আগমনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতি অনুষ্ঠানটিকে বিশেষ মাত্রা দান করে। উপস্থিত ছিলেন সাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক, সাগর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অনন্ত কুমার গোস্বামী, এসডিপিও সুমন কান্তি ঘোষ এবং সাগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওসি অর্পণ নায়ক সহ এলাকার একাধিক বিশিষ্ট সমাজসেবী ও প্রশাসনিক নেতৃত্ব।​অনুষ্ঠানের শুরুতে অতিথিরা দীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সুসম্পন্ন সূচনা ঘোষণা করেন। বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা শারদীয়া শুভেচ্ছা জানান এবং উৎসবের দিনগুলোতে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার বার্তা দেন। একই সাথে পুজো ঘিরে সার্বিক নিরাপত্তা বিষয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করেন প্রশাসনিক আধিকারিকেরা।​সাংস্কৃতিক পরিবেশনা ও শুভ আগমনীর সুরে আলোড়িত হয়ে ওঠে সমগ্র রুদ্রনগর প্রাঙ্গণ। দেবীপক্ষের সূচনায় এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ও ব্যাপক উদ্দীপনা পুরো অনুষ্ঠানটিকে উৎসবমুখর করে তোলে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version