সুমন আদক, হাওড়া : রবিবার সকালে হাওড়ার চ্যাটার্জিহাট বাজারের ‘সেলিব্রেশন’ হলে ভারতীয় জাতীয় কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবির। ৩৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত ওই শিবিরে স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শিবিরে চিকিৎসকদের মাধ্যমে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ছাড়াও বিনামূল্যে রক্ত পরীক্ষা এবং চক্ষু পরীক্ষা করা হয়। এলাকার বহু মানুষ এই স্বাস্থ্য পরিষেবার সুযোগ নেন। অনুষ্ঠানের আয়োজক দীপশিখা ভৌমিক জানান, সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। অনুষ্ঠানে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব ও কর্মীদের পাশাপাশি এলাকার বাসিন্দারাও উপস্থিত ছিলেন। বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। এদিন প্রায় দেড় শতাধিক ব্যক্তি স্বাস্থ্য পরিষেবা শিবিরে অংশ নেন।
