Home Uncategorized কর কাঠামোর আরো স্বরলিকরন প্রয়োজন

কর কাঠামোর আরো স্বরলিকরন প্রয়োজন

0

শুরু হচ্ছে নতুন কর কাঠামো বদলাচ্ছে কর আইন। ২০২৬ এর এপ্রিল মাস থেকে এই নতুন কর আইনের আওতায় চলে আসবে করদাতারা। এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া ইতিমধ্যেই পড়েছে চার্টার্ড একাউন্টেন্টদের মধ্যে।
সেই নিয়েই কলকাতায় হয়ে গেল এক আলোচনা সভা ডাইরেক্ট ট্যাক্স প্রফেশনাল’স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। সভায় উপস্থিত ছিলেন চার্টার্ড একাউন্টেন্ট এবং উকিলেরা। সহজ ভাবে নতুন কর কাঠামো বুঝতে এবং তাদের মতামত প্রকাশ করবার জন্যই এই সম্মেলন। সম্মেলনের নির্যাস তুলে ধরা হবে সরকারের কাছে। যাতে নতুন কর আইন আরো সহজ করা যায় মতামতের প্রেক্ষিতে। সভায় উপস্থিত ছিলেন কর বিচারক আশ্বিনি তনিযা, তিনি বলেন সমগ্র মানুষকে নিজেদের ভাবনা বদলাতে হবে তবেই আমরা কোন অসাধু কাজ না করে কর ফাঁকি দেব না। তিনি তাঁর কথায় আধ্যাত্মিক চেতনাকেও গড়ে তোলবার কথা বলেন যাতে যারা কর দিচ্ছে এবং যারা কর পর্যালোচনা করে কর আদায় সহযোগিতা করছেন তারাও অসাধু কাজ করতে না পারে।
সংগঠনের তরফ থেকে বর্ষিয়ান সদস্য নারায়ন জৈন বলেন, ‘কর আইন ২০২৫ আসছে যা কার্যকর হবে এপ্রিল ২০২৬ থেকে। এর আগে এই আইন প্রায় পাঁচ হাজার বার কাঁটাছেড়া হয়েছে। এই কাটা ছেড়ার ফলে আইন আরো শক্তিশালী হয়েছে। তবে প্রত্যেকবারই বলা হয় স্বরলিকরন হওয়ার কথা কিন্তু মনে হয় না স্বরলিকরন হচ্ছে। আরও যেন কঠিন হয়ে উঠছে। যদিও আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মতামত কেন্দ্রীয় অর্থ মন্ত্রকে ইতিমধ্যে প্রদান করেছি। আশা করা যায় সেই বিষয়ে তারা গুরুত্ব দিয়ে দেখবেন এবং সহজ কর কাঠামো আমাদের উপহার দেবেন।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি বরখা আগারওয়াল সহ অন্যান্য চার্টার্ড একাউন্টেন্টরা।’

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version