Home Uncategorized আসন্ন পুরভোটে একক শক্তিতেই লড়বে কংগ্রেস, দাবি প্রদীপ ভট্টাচার্যের

আসন্ন পুরভোটে একক শক্তিতেই লড়বে কংগ্রেস, দাবি প্রদীপ ভট্টাচার্যের

0

সুমন আদক, হাওড়া : সরকার পরিবর্তনের পর রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা রাজ্যসভার প্রাক্তন সদস্য প্রদীপ ভট্টাচার্য। হাওড়ায় এক গণেশ পুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকার ক্ষমতায় এসেছে সবে চার মাস। তাই এখনই পরিস্থিতির ভিত্তিতে মন্তব্য করা ঠিক হবে না। তাঁর অভিযোগ, এক শ্রেণির মানুষ সন্ন্যাসীর নাম করে এসে বাঙালিকে ‘ভণ্ড’ বলছেন এবং বাঙালিদের মধ্যে বিভাজন তৈরির মতো পরিবেশ তৈরি করছেন। তাঁর কথায়, বাংলার সমাজজীবনে এমন পরিস্থিতি আগে ছিল না। বাঙালি সংস্কৃতিতে আমিষ ও নিরামিষ—দুই ধরনের খাদ্যাভ্যাসই দীর্ঘদিন ধরে চলে আসছে। সরকারের উচিত এই ধরনের বিষয়কে দমন করা, না হলে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হতে পারে। তিনি আরও বলেন, গত চার মাসে সরকারের কিছু পদক্ষেপের প্রভাব সাধারণ মানুষের জীবনে পড়ছে। “সাধারণ মানুষের জীবনে যেখানে আঘাত আসবে, সেখানে কংগ্রেস বিরোধিতা করবে,” বলেও মন্তব্য করেন তিনি। আসন্ন পুরভোট প্রসঙ্গে প্রদীপ ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, পুরভোটে কংগ্রেস এককভাবেই লড়াই করবে এবং নিজেদের শক্তির উপর ভরসা করেই নির্বাচনে নামবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version