Home Uncategorized অষ্টম শ্রেণীর নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে,পলাতক অভিযুক্ত

অষ্টম শ্রেণীর নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে,পলাতক অভিযুক্ত

0

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং : অষ্টম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠলো প্রতিবেশী এক গৃহশিক্ষকের বিরুদ্ধে। ক্যানিং থানা এলাকায় ঘটে যাওয়া এমন ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।ঘটনার বিষয়ে নাবালিকার পরিবারের লোকজন শনিবার রাতেই ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন। নাবালিকার শারীরিক পরীক্ষার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

স্থানীয় সুত্রে জানা গিয়েছে ক্যানিংয়ের একটি উচ্চমাধ্যমিক হাইস্কুলে অষ্টম শ্রেণীর ওই ছাত্রী বাড়ির অদূরে গৃহশিক্ষক তরুণ মন্ডলের কাছে টিউশন পড়তো। অভিযোগ গত প্রায় পাঁচ মাস আগে ওই ছাত্রী সন্ধ্যার সময় টিউশন পড়তে গিয়েছিল। সেই সময় ওই ছাত্রীকে ফুঁসলিয়ে স্থানীয় একটি মাঠের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে গৃহ শিক্ষক তরুণ মন্ডল।পরে একই ভাবে আরও একবার ওই নাবালিকার সাথে রাতের অন্ধকারে মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।এমন কুকর্মের কথা যাতে কেউ না জানতে পারে তারজন্য ওই ছাত্রী হুমকিও দেয় গৃহশিক্ষক তরুণ মন্ডল। এরপর থেকে ওই ছাত্রী টিউশন পড়তে যাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল। শনিবার সন্ধ্যায় আবার পড়তে গিয়েছিল ওই গৃহ শিক্ষকের কাছে। সেই সময় ওই গৃহশিক্ষক আবারও ওই ছাত্রী কে রাতের অন্ধকারে ফাঁকা মাঠে  নিয়ে যায়। সেখানে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার কথা জানতে পারে এলাকার লোকজন। তারা ওই নাবালিকা ছাত্রী ও গৃহশিক্ষক কে রাতের অন্ধকারে ফাঁকা মাঠের মধ্যে অসংলগ্ন অবস্থায় ধরে ফেলে। খবর দেয় পরিবারের সদস্যদের। ঘটনার খবর পেয়ে ওই নাবালিকা কে তার বাড়ির লোকজন উদ্ধার করে। রাতেই ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গৃহশিক্ষকের বিরুদ্ধে। পুলিশ ওই নাবালিকার শারীরিক পরীক্ষার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পাশাপাশি অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে ওই গৃহ শিক্ষকের স্ত্রী ও সন্তান রয়েছে। তবে ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে ওই গৃহ শিক্ষক। 

নির্যাতিতা নাবালিকা ও তার কাকার দাবী, একজন গৃহশিক্ষক হয়ে যে ভাবে অমানুষিক অত্যাচার করেছে তরুন মন্ডল,তাতে করে ওর যেন ফাঁসি হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version