সজল দাশগুপ্ত, শিলিগুড়ি : আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, শিলিগুড়ি শহরে এদিন সকাল থেকেই বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল থেকে গোটা শহর ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উৎসবমুখর। এদিন পড়শী ত্রিমাসিক পত্রিকার উদ্যোগে ও ব্যবস্থাপনায় হাকিম পাড়ার অরুনাদয় সংঘের মাঠে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন অংকন প্রতিযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের অনুষ্ঠান তাদের শুরু হয়, পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নিত্য, গান , কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানে মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
