২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ভোটের দিন আক্রান্ত হয়েছিল বিজেপির পোলিং এজেন্ট উজ্জ্বল অধিকারী । রাজ্যে পালাবদলের পর পয়লা জুন তিনজনের নামে সদাইপুর থানায় এফআইআর করে উজ্জ্বল অধিকারী । অভিযুক্তরা হলো – কমলপুর গ্ৰামের আউব শেখ,চিনপাই গ্ৰামপঞ্চায়েতের উপপ্রধান তৃনমূলের শেখ জাহির এবং তাপাসপুর গ্ৰামের আশীষ ডোম । এফআইআর করার নয়দিন পেরিয়ে গেলেও অভিযুক্তদের পুলিশ গ্ৰেপ্তার না করায় ক্ষুব্ধ বিজেপি নেতা উজ্জ্বল অধিকারী । বিজেপি নেতা উজ্জ্বল অধিকারী বলেন, “দুবরাজপুরে বিজেপি পোলিং এজেন্টের উপর হামলার ঘটনায় তৃনমূল নেতারা গ্ৰেপ্তার হলেও চিনপাইয়ের ক্ষেত্রে তা হচ্ছে না । সদাইপুর থানা তৃনমূলের সঙ্গে প্যাক্ট হয়ে আছে । আমাদের বিজেপির কিছু কমী যাদের নাম এখন বলছি না তারাও চাইছে না । আমি উচ্চ নেতৃত্বের কাছে আবেদন করবো সদাইপুর থানার বিরুদ্ধে তদন্ত করার জন্য ।”
